বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

নুসরাত ফারিয়া ‘লজ্জা’ নামে সিনেমায় যুক্ত হয়েছেন


সেপ্টেম্বর ১০, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া জন্মদিনের আনন্দের মধ্যেই নতুন সিনেমার খবর দিলেন। বিশেষ এই দিনটিকে আরও স্মরণীয় করে তুলেছে তার নতুন চলচ্চিত্রে যুক্ত হওয়ার ঘোষণা। ‘লজ্জা’ নামের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। সিনেমাটিতে ফারিয়ার সঙ্গে থাকছেন আজমেরী হক বাঁধনও। ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটি পরিচালনা করবেন এম এইচ খোকন।

‘লজ্জা’র গল্প লিখেছেন আবদুল আজিজ। সমাজসচেতন একটি বিষয়কে কেন্দ্র করেই সিনেমাটির গল্প তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আবদুল আজিজ বলেন, ‘এটা একটা সমাজসচেতনতামূলক গল্পের ছবি। মুক্তির তারিখ এখনো ঠিক করিনি।’

সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আগামী ২০ সেপ্টেম্বর। নির্মাণকাজ শেষে আগামী বছর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ‘লজ্জা’।

নতুন সিনেমায় যুক্ত হওয়ার মধ্য দিয়ে বড় পর্দায় ফের ব্যস্ততা বাড়ছে নুসরাত ফারিয়ার। অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে হাজির করার চেষ্টা করছেন এই অভিনেত্রী। ‘লজ্জা’য় তার চরিত্রটি কেমন হবে, সে বিষয়ে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে বাঁধনের সঙ্গে একই সিনেমায় ফারিয়ার উপস্থিতি নিয়ে ইতোমধ্যেই দর্শকের আগ্রহ তৈরি হয়েছে।

এদিকে নুসরাত ফারিয়ার হাতে রয়েছে আরও একটি কাজ। মেহেদী হাসানের পরিচালনায় ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’র শুটিংও শেষের পথে। সিনেমাটির শুধু একটি গানের দৃশ্যধারণ বাকি। সেটির কাজ শেষ হলেই পুরো শুটিং সম্পন্ন হবে। আগামী অক্টোবরে আইস্ক্রিনে ‘লাপাত্তা’ মুক্তির পরিকল্পনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});