মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস, উত্তম কৃষি চর্চায় জোর

ঢাকা ইনফো২৪
জুন ১৬, ২০২৬ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

কৃষিকে আধুনিকায়ন এবং বিশ্বের সঙ্গে সমন্বয় করে উত্তম কৃষি চর্চা, কৃষির বাণিজ্যিকীকরণ, মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহার রোধ, নতুন নতুন প্রযুক্তির সঙ্গে প্রান্তিক পর্যায়ের কৃষকদের পরিচয় করিয়ে দিতে পঞ্চগড়ের প্রান্তিক কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস করেছে কৃষি বিভাগ। একই সঙ্গে চাষীদের উৎপাদিত ফলের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার পঞ্চগড় সদর উপজেলার হলরুমে বেলা ১১:৩০ থেকে দুপুর পর্যন্ত এই পার্টনার কর্মসূচি অনুষ্ঠিত হয়। পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

বক্তারা কৃষিতে কীটনাশক সারের ব্যবহার কমিয়ে কিভাবে কৃষিতে উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ রপ্তানিমুখী করা যায়, সে বিষয়ে বিশদ আলোচনা করেন। এ সময় সমবায় কর্মকর্তাসহ অতিথিরা কৃষি বিভাগের স্টল পরিদর্শন করেন। পরে সদর উপজেলা সমবায় কর্মকর্তা রোকেয়া খাতুন কৃষিতে সমবায় সমিতি করার উপায় নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানাসহ অতিথিরা কৃষি বিভাগের স্টল পরিদর্শন করে কৃষকের উৎপাদিত পণ্যগুলোর গুণাগুণ যাচাই-বাছাই করে রপ্তানিমুখী করতে কৃষকদের বিভিন্ন নির্দেশনা দেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।