পত্নীতলায় পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:৫৪ এএম আপডেট: ২২.০৭.২০২৬ ১২:৩১ পিএম (ভিজিট : ২)

X
ছবি: প্রতিনিধি
নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযান চালিয়ে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
থানা সূত্রে জানাগেছে, মঙ্গলবার বিকেলে পত্নীতলা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে উপজেলার মাটিন্দর ইউপির শাশইল বাজারে দক্ষিণ কাজী পাড়ার আঃ খালেকের পুত্র শাহিন আলম (২৫) কে ৬৫ পিচ অবৈধ মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে মাদক আইনে মামলা করে বুধবার কোর্ট হাজতে প্রেরন করেছে।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।