শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:৪৯ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ লিটারের বেশি চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ সময় চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে শুক্রবার রাতে উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, দিবর ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। অভিযানে ৫০০ লিটারেরও বেশি চোলাই মদ ও মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। একই সঙ্গে চোলাই মদ ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দিবর পূর্বপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে মিলন হেমব্রম (২৭) এবং প্রদীপ হেমব্রম (২৩)।

পুলিশ আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলেই জব্দ করা চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি গ্রেপ্তার দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদক উৎপাদন, বিক্রি ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});