রবিবার , ১৯ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

‘পরাণ’ এ মুগ্ধতা ছড়াচ্ছেন ঈশিকা

ঢাকা ইনফো২৪
জুলাই ১৯, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

‘পরাণ’ এ মুগ্ধতা ছড়াচ্ছেন ঈশিকা

প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

নতুন মৌলিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন এ প্রজন্মের শিল্পী হুমায়রা ঈশিকা। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হয়েছে খুদে গানরাজ খ্যাত এই শিল্পীর ‘পরাণ’ নামের এই মৌলিক গানটি। আর এটি প্রকাশ করেছে এক্সেপশন এন্টারটেইনমেন্ট। রোমান্টিক আবহের এই গানের কথা ও সুর করেছেন মেজবা বাপ্পী। সংগীত পরিচালনা করেছেন তুহিন আহমেদ।

 নির্মাতাদের প্রত্যাশা, কথা, সুর ও সংগীতের সমন্বয়ে গানটি শ্রোতাদের ভালো লাগবে। গায়িকা হুমায়রা ঈশিকা বলন, অনেক যত্ন নিয়ে আমরা টিমওয়ার্ক করে গানটি বানিয়েছি। রোমান্স, ভালোবাসাই প্রাধান্য পেয়েছে গানে। এর সুর ও কথাগুলো খুব সহজেই শ্রোতাদের মন জয় করবে বলে আমার প্রত্যাশা।

গানটির ভিডিওতেও রয়েছে নান্দনিক উপস্থাপনা। চিত্রগ্রহণ ও ড্রোন পরিচালনার দায়িত্বে ছিলেন আরএইচ রুহান। সম্পাদনাও করেছেন তিনি। ভিডিওটির সৃজনশীল পরিচালনায় ছিলেন সিলভিয়া পারভেজ আর পরিচালনা করেছেন মেজবা বাপ্পী। প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমীদের নজর কাড়তে শুরু করেছে। নতুন এই গান নিয়ে আশাবাদী পুরো টিম। তাদের বিশ্বাস, ‘পরাণ’ শ্রোতাদের প্লেলিস্টে জায়গা করে নেবে।

প্রসঙ্গত, চ্যানেল আই খুদে গানরাজের শিল্পী হিসেবে আলাদা পরিচিতি পেয়েছেন হুমায়রা ঈশিকা। পরবর্তী সময়ে বেশকিছু নাটকের গানেও কণ্ঠ দিয়েছেন এই শিল্পী। এ ছাড়া গত রোজার ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘রাক্ষস’-এর আলোচিত গান ‘তুমি ছাড়া’ দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন  ঈশিকা। 

ঈশিকা গান শিখেছেন প্রথম আব্দুল আউয়ালের কাছে। এরপর তিনি সামিনা চৌধুরী, এসআই টুটুলের কাছেও তালিম নিয়েছেন। উচ্চাঙ্গ সংগীতে তালিম নিয়েছেন ওস্তাদ ইয়াকুব আলী খানের কাছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});