শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পরিত্যক্ত বাড়িতে গাঁজার গাছ! সাদুল্লাপুরে পুলিশের অভিযানে উদ্ধার

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

পরিত্যক্ত বাড়িতে গাঁজার গাছ! সাদুল্লাপুরে পুলিশের অভিযানে উদ্ধার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলাল মিয়া নামের একব্যক্তির পরিত্যক্ত বসতবাড়ি থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজার গাছটি জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফরিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে জেলাল মিয়া দীর্ঘদিন ধরে স্ব- পরিবারে বগুড়ায় বসবাস করায় বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। 

এরইমধ্যে গোপন সংবাদের ভিত্তিতে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম হাবিবুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় বসতঘরের ভেতর থেকে একটি তরতাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। পরে গাছটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে এঘটনায় কাউকে আটক করা হয়নি।

এলাকাবাসি জেলাল মিয়া দীর্ঘদিন ধরে বগুড়ায় বসবাস করায় বাড়িটিতে স্থায়ীভাবে কেউ থাকেন না।ফলে প্রায় সময়ই বাড়িটি একেবারেই ফাঁকা থাকে।পরিত্যক্ত ওই ঘরের ভেতরে কীভাবে গাঁজার গাছটি বেড়ে উঠেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

তবে গাঁজার গাছটি কে বা কারা সেখানে রোপণ করেছে এবং এর সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম হাবিবুল ইসলাম গাঁজার গাছ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন,পরিত্যক্ত একটি বাড়ি থেকে গাঁজার গাছটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে স্থানীয়দের মতে, পুলিশের এ অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার হবে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});