মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুধু ব্যানারের মাধ্যমেই সীমাবদ্ধ নয়

ঢাকা ইনফো২৪
জুলাই ২৮, ২০২৬ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুধু ব্যানারের মাধ্যমেই সীমাবদ্ধ নয়

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৯:৫৯ পিএম   (ভিজিট : ০)

(মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার

X

(মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান  উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচালনা করা হয়। 

মঙ্গলবার সকালে তারাকান্দা হাট বাজার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম শুভ উদ্বোধন করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম। 

উক্ত অভিযানে ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার বলেন,পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুধু ব্যানারের মাধ্যমেই সীমাবদ্ধ নয়।  প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ক্লিন বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছেন। তাই প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। 

অভিযানের সময় বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।  বাজার ও এলাকা পরিচ্ছন্ন রাখার জন্য ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে সচেতন করা হয়। নিয়মিত ভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম বজায় রাখলে পরিবেশ দূষণ ও রোগব্যাধি থেকে মুক্ত থাকা সম্ভব। 

এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দা সহকারী কমিশনার ভূমি এস এম নাজমুস ছালেহীন, তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মোঃ রাশিদ,তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব, আবদুস সোবহান তালুকদার, যুগ্ন আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, ছাত্র দলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি, যুগ্ম সচিব নিশাদ আহমেদ সাদ্দাম স্থানীয় ব্যক্তিবর্গ প্রমুখ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});