মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পশ্চিমারা ক্রমেই বিশ্বজুড়ে তাদের নেতৃত্ব হারাচ্ছে: পুতিন

ঢাকা ইনফো২৪
এপ্রিল ২৮, ২০২৬ ১১:৩২ অপরাহ্ণ
Link Copied!

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার নয়া বিশ্বব্যবস্থা সম্পর্কে বলেছেন, বিশ্বে বৈশ্বিক উন্নয়নের জন্য একটি আরও জটিল এবং বহুকেন্দ্রিক কাঠামো গড়ে উঠছে।

পার্সটুডে জানিয়েছে, আরআইএ নভোস্তির প্রতিবেদন অনুসারে, পুতিন আরও বলেন: বৈশ্বিক উন্নয়ন মডেল তখনই টেকসই হবে যখন তা সমতার নীতির উপর ভিত্তি করে তৈরি হবে এবং সকল দেশের স্বার্থ বিবেচনা করবে।

অর্থনীতি ও অর্থায়ন থেকে শুরু করে প্রযুক্তি ও জনসংখ্যা পর্যন্ত বৈশ্বিক প্রবৃদ্ধির সমস্ত উপাদান পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে পুতিন বলেন: পশ্চিমারা বিশ্বে তাদের নেতৃত্ব হারাচ্ছে এবং গ্লোবাল সাউথের কাছে জায়গা ছেড়ে দিচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন: কোনো দেশই একা, অন্য দেশের ক্ষতি করে বা তাদের লোকসান ঘটিয়ে উন্নতি করতে পারে না। আজকের বিশ্বে, যে দেশগুলো জাতীয় সার্বভৌমত্বের গুরুত্ব বোঝে, তারা আগামীতে বড় ভূমিকা পালন করছে।

রুশ প্রেসিডেন্ট আরো বলেন: বৈশ্বিক উন্নয়ন প্ল্যাটফর্ম এমন হওয়া উচিত যাতে প্রত্যেক ব্যক্তির একটি সফল ভবিষ্যত নির্ধারণের অধিকার থাকে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});