মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাঁচ বছর পর আবারও জুটি মোশাররফ-ফারুক


সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বহু নাটকে একসঙ্গে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয় জুটি হয়ে উঠেছেন মোশাররফ করিম ও ফারুক আহমেদ। তাদের বন্ধুত্বপূর্ণ রসায়ন ও হাস্যরসাত্মক অভিনয় বরাবরই প্রশংসা পেয়েছে। ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ ও ‘সিকান্দার বক্স’-এর মতো দর্শকপ্রিয় নাটকে একসঙ্গে দেখা গেছে তাদের।

তবে দীর্ঘদিন একই পর্দায় ছিলেন না এই দুই অভিনেতা। প্রায় পাঁচ বছর পর আবারও জুটি বেঁধে অভিনয় করছেন তারা। ‘চেয়ারম্যানের হাসব্যান্ড’ নামের নতুন নাটকে দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে মোশাররফ করিম ও ফারুক আহমেদকে।

নাটকটি নির্মাণ করছেন সুজিত বিশ্বাস। গল্পে বড় ভাইয়ের চরিত্রে থাকছেন ফারুক আহমেদ। তার নানা উদ্ভট কর্মকাণ্ড নিয়ে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে প্রায়ই ঝগড়া ও খুনসুটি বাধে। দুই ভাইয়ের এমন হাস্যরস, দ্বন্দ্ব ও পারিবারিক টানাপোড়েন ঘিরেই এগিয়েছে নাটকের গল্প।

দীর্ঘদিন পর একসঙ্গে কাজ করতে পেরে উচ্ছ্বসিত ফারুক আহমেদ। তিনি জানান, অনেক দিন পর তারা দুজন মনের মতো একটি কাজের সুযোগ পেয়েছেন। আনন্দের সঙ্গেই নাটকটির শুটিং করেছেন তারা। এ সময় মোশাররফ করিমের অভিনয়দক্ষতা ও শুটিংয়ের প্রতি তার একাগ্রতারও প্রশংসা করেন ফারুক আহমেদ।

সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে মোশাররফ করিম ও ফারুক আহমেদ ছাড়াও অভিনয় করেছেন নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ, নূরে আলম নয়নসহ আরও অনেকে।

নাটকটি শিগগিরই ইউটিউবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});