শনিবার , ২৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের জন্য বড় ধাক্কা

ঢাকা ইনফো২৪
জুলাই ২৫, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

আবদুল্লাহ ফাজাল।

X

আবদুল্লাহ ফাজাল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বড় এক ধাক্কা খেয়েছে পাকিস্তান দল। পিঠের নিচের অংশে চোট পাওয়ায় এই সিরিজ তো বটেই, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও গেছেন টপ-অর্ডার ব্যাটসম্যান আবদুল্লাহ ফাজাল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার ত্রিনিদাদের ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে অনুশীলন সেশনে এই চোট পান ফাজাল। সেখানেই শুক্রবার শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট। ফাজালের বদলি খেলোয়াড়ের প্রয়োজন হলে যথাসময়ে ঘোষণা করা হবে বলে জানিয়েছে পিসিবি।

২৩ বছর বয়সসি এই ক্রিকেটারের টেস্ট অভিষেক হয় গত মে মাসে, বাংলাদেশের বিপক্ষে। অভিষেকে দুই ইনিংসেই ফিফটি (৬০ ও ৬৬) করে ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে অবশ্য কোনো ইনিংসেই তিনি দুই অঙ্কে যেতে পারেননি।

তবে চলতি সপ্তাহের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সিলেক্ট একাদশের বিপক্ষে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচে দুই ইনিংসেই অপরাজিত ৫০ ও ৪৮ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। প্রথম টেস্টে তার একাদশে থাকা তাই একরকম নিশ্চিতই ছিল।

ফাজালের অনুপস্থিতিতে মিডল-অর্ডার ব্যাটসম্যান মুহাম্মাদ আওয়াইস জাফারের অভিষেকের পথ প্রশস্ত হলো। ফিটনেসজনিত সমস্যার কারণে দলে না থাকা সাউদ শাকিলের জায়গায় নেওয়া হয় জাফরকে।

আজান আওয়াইস ও ফাজাল ওপেনিংয়ে থাকায় বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের সবশেষ টেস্টে খেলতে না পারা ইমাম-উল-হাক এখন, ওপেনার হিসেবে তার জায়গা ফিরে পাবেন বলে ধারণা করা হচ্ছে।

পিসিবির বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়নি যে, অনুশীলনের সময় কীভাবে চোট পেয়েছেন ফাজাল। বলা হয়েছে, “এমআরআই স্ক্যান এবং মূল্যায়নের পর দলের মেডিকেল প্যানেল নিশ্চিত করেছে যে, আবদুল্লাহর পুনর্বাসনের প্রয়োজন।”

পাকিস্তান অধিনায়ক বাবর আজমের আশা, তাড়াতাড়ি সেরে উঠবেন ফাজাল,‘ আমি আবদুল্লাহর জন্য শুভকামনা জানাই এবং আশা করি, সে দ্রুত সুস্থ হয়ে উঠবে। তার প্রতিভা আমাকে খুব মুগ্ধ করেছে। প্রথম সিরিজের পর সে খুব আত্মবিশ্বাসী ছিল এবং তার মনোবলও ছিল তুঙ্গে।’

চোটটি ফাজালের ক্যারিয়ারের এই পর্যায়ে তার নিজের জন্যও বড় ধাক্কা। বিশেষ করে বড় দলগুলোর বিপক্ষে দেশের বাইরের দুটি সিরিজে জাতীয় দলে নিজের অবস্থান আরও মজবুত করার সুযোগ তার ছিল। ওয়েস্ট ইন্ডিজে দুটি টেস্টের পর, অগাস্টে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করবে পাকিস্তান দল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});