শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাকুন্দিয়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পাকুন্দিয়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

পাকুন্দিয়া ( কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:৪৩ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ১:৪৪ পিএম  (ভিজিট : ১)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ই জুলাই) সকালে মধ্য পাকুন্দিয়া মৌসুমি সিনেমা হল সংলগ্ন থেকে পুলেরঘাট রোড পর্যন্ত নগর সুশাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (আইইউজিআইপি) এলজিইডি প্রকল্পের আওতায় প্রায় ১ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২  (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ জালাল উদ্দিন।

এ সময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক মাসুদ, আব্দুস সাত্তার, পৌর বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আহমেদ ফারুক খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক উজ্জ্বল এবং সদস্য সচিব শাহিন আলম জনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এডভোকেট জালাল উদ্দীন বলেন, দীর্ঘদিন ধরে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক বেহাল অবস্থায় থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচল ছিল অত্যন্ত কষ্টসাধ্য। নতুন রাস্তা নির্মাণের ফলে এখন সাধারণ মানুষের যাতায়াত সহজ, নিরাপদ ও স্বস্তিদায়ক হবে। নতুন এসব রাস্তা চালু হওয়ায় স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীরাও উপকৃত হবেন বলে আশা প্রকাশ করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় তারা আনন্দিত। তারা বলেন, রাস্তা উন্নয়ন হওয়ায় এখন আর কাদা-পানি ও ভাঙাচোরা সড়কের দুর্ভোগ পোহাতে হবে না। এতে পৌর এলাকার সার্বিক জীবনযাত্রার মান আরও উন্নত হবে।

পাকুন্দিয়া পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার ও স্থানীয় প্রশাসনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});