রবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পাখিদের অভয়ারণ্য গড়তে কুবিতে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ঢাকা ইনফো২৪
জুলাই ২৬, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পাখিদের অভয়ারণ্য গড়তে কুবিতে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশ: রোববার, ২৬ জুলাই, ২০২৬, ১:৩৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে হারিয়ে যেতে বসা প্রাণচাঞ্চল্য পাখিদের আনাগোনা ফিরিয়ে আনতে ও অভয়ারণ্য গড়ে তোলার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ৩০টি স্থানে পাখিদের খাবার ও পানি পানের জন্য পাত্রের ব্যবস্থা করেছে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে এই কার্যক্রম পরিচালনা করে কুবি শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার এবং শাখা ছাত্রদলের কয়েকজন কর্মী।

শব্দ ও আলোক দূষণে হারিয়ে যাওয়া পাখিদের ক্যাম্পাসে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তারা।

এ ব্যাপারে শাখা ছাত্রদল কর্মী মো: আসিফ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। কিন্তু দূষণের কারণে পাখিরা আজ হারিয়ে যাচ্ছে। আমরা চাই কুবি ক্যাম্পাস আবার পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠুক। বর্তমানে ৩০টি স্থানে কাজ শুরু হলেও সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা পুরো ক্যাম্পাসে শত শত পাখির খাদ্যাধার তৈরি করার পরিকল্পনা করছি।’

শাখা ছাত্রদলের আরেক কর্মী ফাহিমা সুলতানা রাতুয়া বলেন, ‘আমাদের ক্যাম্পাসে প্রচুর গাছ থাকলেও পাখির আনাগোনা অনেক কমে গেছে। আমরা যেন পাখির কিচিরমিচির ও মিষ্টি ডাক শুনতে পাই, তাই খাবার ও পানির ব্যবস্থা করছি। পাখিরা যখন দেখবে এখানে নিরাপদ খাবার আছে, তখন তারা আবার এই ক্যাম্পাসে ফিরে আসবে এবং ক্যাম্পাসটি পাখির অভয়ারণ্যে পরিণত হবে।’

শাখা ছাত্রদল কর্মী মাজহারুল ইসলাম আবির বলেন, ‘প্রকৃতির কাছ থেকে আমরা আসলে অনেক কিছু পাই। কিন্তু প্রকৃতিকে দেওয়ার মতো আমাদের কাছে কিছুই থাকে না। আমরা প্রকৃতিকে কেবল নষ্টই করি। সেক্ষেত্রে আমরা জাতীয়তাবাদী আদর্শের কিছু শিক্ষার্থী মিলে চিন্তা করলাম যে বিশ্ববিদ্যালয়ের পাখিদের জন্য আমরা কিছু করতে পারি কি-না। সেটার অংশ হিসেবে পাখিদের খাবার দেওয়ার জন্য বাঁশের ৩০টি পাত্র তৈরি করেছি।’

এ ব্যাপারে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব আবুল বাশার বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ ও প্রাণীবান্ধব চিন্তাভাবনায় অনুপ্রাণিত হয়ে আমরা এই ক্ষুদ্র উদ্যোগটি নিয়েছি। পাখিদের আবার ক্যাম্পাসে ফিরিয়ে আনতে সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে বাঁশ দিয়ে খাবার ও পানি রাখার ৩০ টি পাত্র তৈরি করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ক্যাম্পাসের বিভিন্ন গাছে ৩০টি পাত্র ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেখানে সপ্তাহে একদিন খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});