রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাবনাতে ৪ লাখ ২০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পাবনাতে ৪ লাখ ২০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-এ প্লাস

প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ৩:৫০ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

সারা দেশের মতো পাবনাতেও শুরু হয়েছে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন। 

রোববার (২৮ জুন) সকালে পাবনা পৌরসভা চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।

পৌরসভার প্রশাসক খাইরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ, ডেপুটি সিভিল সার্জন ডাঃ খাইরুল কবির, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস বৈশাখী, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জাহিদ কামাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি ডাঃ রাশেদুল বারী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পাবনা ইউনিটের সভাপতি মন্টু খানসহ স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার ৭৪টি ইউনিয়নের মোট ১ হাজার ৯৪৮টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ২০ হাজার ৯০৪ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টি প্রতিরোধে ভিটামিন-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান তারা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});