শনিবার , ১২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পাবনায় হ*ত্যা মামলায় আসামি দম্পতি গ্রেফতার


সেপ্টেম্বর ১২, ২০২৬ ৮:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনায় চাঞ্চল্যকর আব্দুল বারেক হত্যা মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গ্রেফতারকৃতরা হলেন পাবনা জেলার চাটমোহর থানার সজনাই দক্ষিণপাড়া এলাকার জাহের মোল্লার ছেলে ও মামলার ১নং আসামি. রবি মোল্লা (৪২) এবং তার স্ত্রী ও মামলার ৬নং আসামি রেশমা খাতুন (৩০)। শুক্রবার( ১১ সেপ্টেম্বর) রাতে র‌্যাবের একটি আভিযানিক দল ঈশ্বরদী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার ডলি রানী সরকার জানান, শুক্রবার ( ১১ সেপ্টেম্বর) রাতে ঈশ্বরদী থানাধীন আরামবাড়ীয়া বাজার ও ভাদুর বটতলা বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাঞ্চল্যকর এই হত্যা মামলার এজাহারনামীয় আসামি রেশমা খাতুনকে আরামবাড়ীয়া বাজার এলাকা থেকে এবং অপর আসামি তার স্বামী . রবি মোল্লাকে ভাদুর বটতলা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট দুপুর আনুমানিক দুইটার দিকে পাবনার চাটমোহর থানার পাশ্লাডাঙ্গা ইউনিয়নের সজনাই এলাকায় আসামি রবির বাড়ির সামনে পাকা রাস্তার ওপর পূর্ব শত্রুতার জেরে হামলা চালানো হয়। এ সময় আসামিরা আব্দুল বারেক (৩৬ নামের এক যুবককে)-কে লোহার রড, কাঠের খাইটা ও বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর ভিকটিমের চাচা ওয়াহাব আলী প্রামানিক বাদী হয়ে চাটমোহর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা জেলার চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});