বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

পাবনার আটঘরিয়ায় ছাদে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

পাবনার আটঘরিয়ায় ছাদে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

পাবনার আটঘরিয়ায় ছাদে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু

পাবনার আটঘরিয়ার দেবোত্তর বাজারে আল আরাফা ইসলামী ব্যাংকের ছাদে জমে থাকা পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহাদাত হোসেন (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন উপজেলার চাঁদভা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের বাসিন্দা এবং তিনি মোঃ জব্বার হোসেনের ছেলে। সে দীর্ঘ দিন আকুল স্টোরে চাকরী করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দেবোত্তর বাজারে অবস্থিত আল-আরাফাহ ইসলামী এজেন্ট ব্যাংকের ভবনের ছাদে জমে থাকা পানি নিষ্কাশন করতে যায় শাহাদাত। এ সময় ভবনের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আটঘরিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিদ্যুতের তারে ঝুলন্ত অবস্থায় মরদেহ  উদ্ধার করে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, অসাবধানতাবশত বৈদ্যুতিক মেইন তারের সংস্পর্শে আসায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন