শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

পার্বতীপুরে ৩ হোটেল ও ১ বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:১৯ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুরে মেয়াদোত্তীর্ণ ও লেবেলবিহীন প্যাকেটজাত খাদ্যপণ্য বিক্রয় এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণের অপরাধে ৩টি হোটেল-রেস্টুরেন্টকে মোট ৩ লাখ টাকা এবং একটি বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা রাতে পার্বতীপুর শহরের শহীদ মিনার সড়কের ‘শাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’, ‘বীর মুক্তিযোদ্ধা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’, পার্বতীপুর-ফুলবাড়ী বাইপাস সড়কের ‘মামা-ভাগিনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ অভিযান চালিয়ে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা এবং ‘তাজ বেকারি’কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী।

দিনাজপুরের পার্বতীপুরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর অধীনে ভ্রাম্যমাণ আদালত ও সামারি ট্রায়াল (সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়া) পরিচালনা করে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় এই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

অভিযানকালে দিনাজপুর জেলার নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা, পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী, দিনাজপুর ডিবি পুলিশ, পার্বতীপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আবু নাসের, পার্বতীপুর মডেল থানা ও রেলওয়ে থানার একদল পুলিশসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

অভিযান শেষে দিনাজপুর বিশুদ্ধ খাদ্য আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. সোহাগ আলী বলেন, প্রতিষ্ঠানগুলোর ফ্রিজে পচা মিষ্টি, দই সংরক্ষিত বিভিন্ন খাদ্যদ্রব্যে প্রয়োজনীয় লেবেল সংযুক্ত না থাকা, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা বিভিন্ন প্যাকেটজাত খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল। সেই কারণে এই জরিমানা করা হয়। এসব পণ্যের মধ্যে মিস্টি, দই, রসমালাই, পাউরুটিতে সাল্টু, অগ্রিম মেয়াদ, লেভেলবিহীন রশিদ ও ক্যামিকেল ইত্যাদি। জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});