শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় মাদকসহ আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

লোহাগড়ায় মাদকসহ আটক ৪ জনের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:১৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা প্রদান করা হয়। 

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উপজেলার পাঁচুড়িয়া ও এড়েন্দা বাস স্টান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের পদ্দবিলা গ্রামের মৃত মো. রাজা মিয়া শেখের ছেলে মো. নাহিদ শেখ (২৮), ঈশানগাতী গ্রামের ওলিয়ার শেখের ছেলে সাইফ শেখ (২৩), উপজেলার পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে ইউসুফ শেখ (৪২) এবং কলাগাছী গ্রামের সমির সরকারের ছেলে বিনয় সরকার (৩৭)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদ পেয়ে পৃথক অভিযানে উপজেলার পাঁচুড়িয়া থেকে ইউসুফ শেখকে ৫০ গ্রাম গাঁজা, এড়েন্দা বাস স্টান্ড এলাকা থেকে নাহিদ শেখকে ৫৫ পিস ইয়াবা, সাইফ শেখকে ২ পিস ইয়াবা ও বিনয় সরকার নামে একজনকে ২ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক ইউসুফ শেখকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, নাহিদ শেখকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩৯ হাজার টাকা জরিমানা, সাইফ শেখকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা এবং বিনয় সরকারকে ১ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করেন।

নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক আব্দুল মান্নান বলেন, মাদকসহ আটকের পর ৪ জনকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেন। পরে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});