রবিবার , ২৬ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: রিপন সভাপতি ও মামুন সা: সম্পাদক নির্বাচিত

ঢাকা ইনফো২৪
জুলাই ২৬, ২০২৬ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন: রিপন সভাপতি ও মামুন সা: সম্পাদক নির্বাচিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ মাহফিজুল ইসলাম রিপন এবং সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন। 

শনিবার (২৫ জুলাই, ২০২৬) নির্বাচন পরিচালনা কমিটির চূড়ান্ত ফলাফল শিট প্রকাশের মাধ্যমে এ তথ্য জানা যায়।

প্রকাশিত ফলাফল অনুযায়ী নির্বাচিতদের মধ্যে রয়েছেন সভাপতি মোঃ মাহফিজুল ইসলাম রিপন (৩৩ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আতাউর রহমান (১৬ ভোট), হাবিব ইফতেখার  (০৯ ভোট)। 

সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন (৩০ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বদরুদ্দোজা বুলু (২৫ ভোট)। 

সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (৩০ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  মুহাম্মদ তাজকীর হোসাইন (২৯ ভোট), মোঃ মামুনুর রশিদ (১৩ ভোট)। 

যুগ্ম সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মামুন মিলন (৩১ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জাকারিয়া হোসেন (২৭ ভোট)। 

কোষাধ্যক্ষ এ টি এম জোবায়েদ উর রহমান জবা (২৩ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শফিকুল ইসলাম শফিক (২১ ভোট), মোঃ রুকনুজ্জামান বাবুল (১৩ ভোট)। 

দপ্তর সম্পাদক মোঃ আবদুল জলিল সরকার (২৮ ভোট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মেনহাজুল ইসলাম তারেক (১৩ ভোট), মোঃ সোহেল সানী (১১ ভোট), শ্রী স্বপন চন্দ্র রায় (৪ ভোট)। 

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ ওয়াহেদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।

নির্বাহী সদস্য পদের ফলাফলে বিজয়ী চারজন হলেন মোঃ মহসীন আলী (৩২ ভোট),সাজেদুর রহমান নওশাদ (৩০ ভোট), মোঃ হেলাল (২৮ ভোট), মোঃ নূর আলম সিদ্দিক (২৫ ভোট)। মোট ভোটার ৬১ জন। এর মধ্যে ৫৯ জন ভোট প্রদান করেন। ভোট চলাকালে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক ভোট কেন্দ্র পরিদর্শন করেন।

নির্বাচন কমিশন, প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে প্রেস ক্লাবের সদস্যসহ সর্বস্তরের গণমাধ্যমকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});