শনিবার , ১৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পুনর্বাসন না হওয়া পর্যন্ত দুর্গতদের সহায়তা দেবে সরকার: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুলাই ১৮, ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

পুনর্বাসন না হওয়া পর্যন্ত দুর্গতদের সহায়তা দেবে সরকার: অর্থ ও পরিকল্পনামন্ত্রী

প্রকাশ: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১১:৪২ এএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

সরকারের পক্ষ থেকে বন্যাদুর্গতদের পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণকালে তিনি এই আশ্বাস দেন। এর আগে তিনি বন্যায় বিপর্যস্ত এলাকাগুলোর ক্ষয়ক্ষতি সরেজমিনে পরিদর্শন করেন।

অর্থমন্ত্রী জানান, চট্টগ্রাম জেলায় সাম্প্রতিক বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের মধ্যে এক লাখ মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। দুর্গতদের মধ্যে চাল, রান্না করা খাবার ও শুকনো খাবার বিতরণ চলমান রয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমও শুরু হয়েছে বলে জানান তিনি।

বন্যায় সড়ক যোগাযোগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত মেরামতের জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সংস্কার কাজও শুরু হয়ে গেছে।

দুপুরে সরল ও ভাদালিয়া এলাকায় ত্রাণ বিতরণের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী, বাঁশখালী মহিলা দলের সভাপতি সারাবান তাহুরা ফেরদৌসী কলিসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপস্থিত সবাই দুর্যোগ মোকাবিলায় সমন্বিতভাবে কাজ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});