বৃহস্পতিবার , ৩০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুলাই ৩০, ২০২৬ ১১:২২ পূর্বাহ্ণ
Link Copied!

পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ নিয়ে যা বললেন অর্থমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ১১:২১ এএম   (ভিজিট : ০)

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

X

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

সরকারি কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। কাজ শেষ হলেই প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। 

মন্ত্রিসভার অনুমোদনের পর নতুন বেতনকাঠামোর গেজেট বা প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করলে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ পাওয়া নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কি না—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের ঋণের সঙ্গে নতুন বেতনকাঠামোর কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, কাজ চলছে। বেতনকাঠামো হবে এবং প্রজ্ঞাপন জারি করতেও বেশি সময় লাগবে না।

এ বিষয়ে ঘন ঘন মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করে আমির খসরু বলেন, বেতনকাঠামো নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ভিন্ন ভিন্নভাবে সংবাদ প্রকাশ হচ্ছে। বিষয়টি নিয়ে তিনি একবারেই বিস্তারিত কথা বলবেন।

এদিকে অর্থ বিভাগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, নতুন বেতনকাঠামো বাস্তবায়ন নিয়ে আইএমএফ সরাসরি কোনো আপত্তি জানায়নি। এমনকি এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ারও সংস্থাটির নেই। তবে তারা অর্থের সংস্থান কীভাবে হবে, সে বিষয়ে জানতে চেয়েছে এবং বাস্তবায়ন করতে হলে রাজস্ব আহরণ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে বলেছে।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামোর সুপারিশ প্রণয়নে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, কমিটির সুপারিশ প্রায় চূড়ান্ত।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});