বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

পোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারি আটক

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারি আটক

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:৩৬ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) নিতপুর বিওপির সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন, উপজেলার নিতপুর মাস্টারপাড়া গ্রামের কালু শেখের ছেলে আব্দুস সালাম (৩৪) এবং হানিফের ছেলে আনারুল ইসলাম (২৫)।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে নিতপুর দিঘিয়াপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকাসহ ৭ হাজার ৪৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং ওই দুজনকে আটক করা হয়।

১৬ বিজিবির নিতপুর ক্যাম্পের সুবেদার শেখ আব্দুল জব্বার জানান, মঙ্গলবার বিকেল আনুমানিক পৌনে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল নিতপুর বিওপির ১ কিলোমিটার দক্ষিণে সীমান্তের মেইন পিলার ২৩০/১০-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নিতপুর দিঘিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে একটি ইঞ্জিনচালিত নৌকা এবং ৭ হাজার ৪৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুই চোরাকারবারিকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধার হওয়া নৌকাসহ জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১১ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা।

এ সময় নিতপুর পুরাতন দিঘিয়াপাড়ার সেলিম (৪২), মোহাম্মদ আল আমিন (৩৫), রবিউল (৪০) এবং নিতপুর মাস্টারপাড়ার নুরু (৩৫) নামে আরও চার চোরাকারবারি পালিয়ে যান।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম (পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া নৌকা, মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিদের পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গবাদিপশু ও মাদক পাচারসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক ও কঠোর অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});