বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

প্রচণ্ড গরমের পর মাগুরায় স্বস্তির বৃষ্টি, জনজীবনে ফিরল প্রশান্তি

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ২:৩২ অপরাহ্ণ
Link Copied!

ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টানা কয়েকদিনের প্রচণ্ড গরম, ভ্যাপসা আবহাওয়া ও ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছিল মাগুরার জনজীবন। ঠিক এমন সময় যেন প্রকৃতি নিজেই এনে দিল স্বস্তির পরশ। 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর একটার দিকে মাগুরাজুড়ে শুরু হয় কাঙ্ক্ষিত বৃষ্টি। বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়া ও মাঝে মাঝে বজ্রপাত। দীর্ঘ প্রতীক্ষার পর নামা এই বৃষ্টি যেন পুরো জেলাজুড়ে নিয়ে এসেছে প্রশান্তির বার্তা।

বৃষ্টি শুরু হতেই শহরের পরিবেশে নেমে আসে এক অন্যরকম আবহ। মাগুরা শহরের প্রধান সড়ক চৌরঙ্গী মোড়ে দেখা যায়, অনেকেই বৃষ্টিতে ভিজে উপভোগ করছেন প্রকৃতির এই অনাবিল সৌন্দর্য। কেউ মোটরসাইকেল চালিয়ে, কেউ রিকশায় চড়ে, আবার কেউ হেঁটে ভিজছেন স্বস্তির বৃষ্টিতে। স্কুল ছুটির পর শিক্ষার্থীদেরও আনন্দের সঙ্গে বৃষ্টিতে ভিজতে দেখা যায়।

শহরের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের অসহনীয় গরমের পর এই বৃষ্টি তাদের জন্য অনেকটা আশীর্বাদ হয়ে এসেছে। তারা বলেন, অনেকদিন পর এমন বৃষ্টি পেলাম। গরমে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। আজ বৃষ্টিতে ভিজে মনটা ভালো হয়ে গেছে। প্রকৃতির এই উপহার আমাদের অনেক স্বস্তি দিয়েছে।

বৃষ্টিতে ধুয়ে গেছে গাছপালা, কমেছে তাপমাত্রা, ফিরে এসেছে স্বাভাবিক ছন্দ। নগরজীবনের ব্যস্ততার মাঝেও অনেকের মুখে দেখা গেছে স্বস্তির হাসি। প্রকৃতির এই স্নিগ্ধ পরশ যেন নতুন করে প্রাণ জুগিয়েছে মাগুরার মানুষের মনে।

প্রচণ্ড দাবদাহের পর নামা এই স্বস্তির বৃষ্টি শুধু আবহাওয়াকেই শীতল করেনি, মাগুরার মানুষের মনেও এনে দিয়েছে এক টুকরো প্রশান্তি ও আনন্দের অনুভূতি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন