মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৫:১১ পিএম   (ভিজিট : ০)

কেয়া পায়েল

X

কেয়া পায়েল

ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অনবদ্য অভিনয় আর সাবলীল উপস্থাপনার মাধ্যমে খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই গ্ল্যামার কন্যা। পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনুসারীদের সঙ্গে বেশ নিয়মিত যোগাযোগ রাখেন তিনি।

  এবার অবকাশ যাপনে মালদ্বীপে রয়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে মালদ্বীপ ভ্রমণের চমৎকার সব মুহূর্ত শেয়ার করছেন কেয়া পায়েল। কখনো তাকে ঘুরতে দেখা যাচ্ছে স্পিডবোটে, কখনো আবার অভিজাত হোটেলের বাথটাবে আয়েশি ভঙ্গিতে ফ্রেমবন্দি হচ্ছেন। প্রিয় অভিনেত্রীর এমন মোহনীয় ছবি ও ভিডিওগুলো দেখে তার অনুসারীরাও মন্তব্যের ঘরে নানা রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন।

তবে এই নিয়মতান্ত্রিক ভ্রমণের মাঝেই হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই বিনোদন পাড়ায় শোরগোল ফেলে দেয়। ভিডিওতে কেয়া পায়েলের সঙ্গে এক রহস্যময় যুবককে দেখা গেছে। মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় পাশাপাশি বসে খাবার খাচ্ছিলেন তারা। সেখানে গল্প আর আড্ডার মাঝেই ওই যুবককে বেশ যত্ন করে খাইয়ে দিতে দেখা যায় পায়েলকে। অন্তর্জালে আসার পরপরই ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। 

ভিডিওটি দেখার পর নেটিজেনদের বড় একটি অংশের ধারণা, ওই যুবকের সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কেয়া পায়েল। মালদ্বীপের এই সফর কেবল অবকাশ যাপন নয়, বরং তা ‘প্রেমের সফর’।

এই প্রেমের গুঞ্জন যখন চারদিকে ডালপালা মেলছে, ঠিক তখনই আগুনে ঘি ঢাললেন অভিনেত্রী নিজেই। নিজের একটি সুন্দর ছবি পোস্ট করে ক্যাপশনে কেয়া পায়েল লিখেছেন, ‘প্রথম ভালোবাসা কি ভোলা যায়?’

রহস্যময় যুবকের সঙ্গে ভিডিও ভাইরাল হওয়া এবং ঠিক তার পরপরই পায়েলের এমন চিরন্তন প্রেমের প্রশ্ন- দুইয়ে দুইয়ে চার মেলাতে দেরি করেননি নেটিজেনরা। নায়িকার এই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরাও যেন একাত্মতা পোষণ করেছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, ‘প্রথম ভালোবাসা কখনোই ভুলা যায় না, যত চেষ্টাই করা হয় না কেন।’ আরেকজন লিখেছেন, ‘প্রথমবার কোন কিছুই ভুলা যায় না।’

মালদ্বীপের নীল জলরাশির মাঝে কেয়া পায়েলের এই ‘প্রথম ভালোবাসা’র রহস্য কেবলই প্রচারণার অংশ নাকি জীবনের নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত, তা সময়ই বলে দেবে। তবে আপাতত পায়েলের এই একটি প্রশ্নই তার ভক্তদের মনে কৌতুহল জাগিয়ে রেখেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});