শনিবার , ৩ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলশিক্ষক নিহত


অক্টোবর ৩, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৭) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের চালক ও এক আরোহী আহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) বিকেলে দেবীগঞ্জ মিনি স্টেডিয়ামের পাশে দেবীগঞ্জ-সোনাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর প্রধান উপজেলার রামগঞ্জ বিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর প্রধানের ছেলে। তিনি রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, বিকেলে আলমগীর প্রধান নিজ মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের চালক তন্ময় ও তার সঙ্গে থাকা এক আরোহী আহত হন। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতির কারণে দুই মোটরসাইকেলের মধ্যে এ সংঘর্ষ হয়ে থাকতে পারে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে নিহতের সুরতহাল করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});