শনিবার , ১১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রবল বন‍্যায় বিলাইছড়ির ১৪ গ্রাম প্লবিত!

ঢাকা ইনফো২৪
জুলাই ১১, ২০২৬ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

প্রবল বন‍্যায় বিলাইছড়ির ১৪ গ্রাম প্লবিত!

প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১২:৪৮ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

চলমান কয়েক দিনের টানা প্রবল বর্ষার ঢলে রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৩নং ফারুয়া ইউনিয়নের ১৪টি গ্রাম প্লাবিত হয়েছে।

এ বন‍্যায় কয়েকটি গ্রাম প্লাবিত হলেও ১০ জুলাই (শুক্রবার) দিবাগত রাতে অধিক বৃষ্টি হওয়ায় ইউনিয়নের ১৪টি গ্রাম প্লাবিত হয়ার খবর পাওয়া গিয়েছে। 

বন‍্যার পানির স্রোতে কারো বের হওয়ার সুযোগ না থাকায় এবং মোবাইল নেটওয়ার্কিং সংযোগ না থাকায় সকল গ্রামের অবস্থা জানা সম্ভব হয়নি এবং প্লাবিত গ্রামগুলোর ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

যমুনাছড়ি বম পাড়ার হেডম‍্যান পালম বম জানান, যমুনাছড়িতে কমপক্ষে ২০ পরিবার এবং ২টি গির্জা পানিতে তলিয়ে গিয়াছে। বন‍্যার পানির কারণে তারা পরস্পরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন এবং পানি কমে না যাওয়া পর্যন্ত তাদের ক্ষয়-ক্ষতির পরিমাণ ও বিবরণ জানা সম্ভব নয়।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম‍্যান বিদ‍্যালাল তঞ্চঙ্গ‍্যা জানান, অবস্থা ভয়াবহ। ভোর রাত হতে প্রবল বর্ষণে ফারুয়ার নিম্নাঞ্চলের সকল গ্রাম পানিতে তলিয়ে যায়। তাহার জানামতে চাইন্দা পাড়া, আলিখিং পাড়া, উলুছড়ি, তক্তানালা উত্তর, তক্তানালা দক্ষিন, ওরাছড়ি পুর্ব, ওরাছড়ি পশ্চিম, লত্যাছড়ি, এগুজ্যাছড়ি, এগুজ্যাছড়ি বাঙ্গালাী পাড়া, গোয়াইনছড়ি, ফারুয়া বাজার, তারাছড়ি, যমুনাছড়ি। এসব পাড়াসমূহ ডুবে গিয়েয়ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেন বলেন, জেনেছি ভোরের প্রবল বৃষ্টিতে ফারুয়ার অনেক মানুষ পানিবন্দী হয়ে আছেন। আমরা পরিদর্শন ও ত্রাণ ব‍্যবস্থার জন‍্য প্রস্তুতি নিয়েছি। কিন্তু আমরাও পানিবন্দী হয়ে আছি। স্রোতের জন‍্য আমরাও সেখানে যেতে পারছিনা। তবে এ বিষয়ে চেয়াম‍্যান এর সাথে যোগাযোগ হয়েছে। সেখানে স্থানীয়ভাবে ব‍্যবস্থা করে ত্রাণ বিতরণের জন‍্য বলা হয়েছে। যারা আশ্রয়কেন্দ্রে আছেন তাদের ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});