শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ীকরণে কাজ করছে পিআইও

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ীকরণে কাজ করছে পিআইও

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:০৭ পিএম   (ভিজিট : ০)

স্থায়ীকরণে কাজ করছে পিআইও

X

স্থায়ীকরণে কাজ করছে পিআইও

সম্প্রতি টানা ভা্রী বর্ষণের ফলে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন গোমতী ইউনিয়নের দূর্গম বান্দরছড়া এলাকায় একটি ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। এতে স্থানীয়দের চলাচলে তৈরি হয় দুর্ভোগ। 

দূর্যোগের কথা ২জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক ব্যবস্থা নেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ। 

শনিবার (৪ জুলাই) ঘটনাস্থল পুন: পরিদর্শন করে ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক স্থায়ীকরণের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন এবং ঠিকাদারী প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি চলাচলে স্বাভাবিক করার জন্য তাগিদ দেন।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন বলেন, দীর্ঘ সতেরো বছর পর এই এলাকায় একটি ব্রিজ হয়েছে। কিন্তু ব্রিজটি দুই পাহাড়ের প্রায় চল্লিশ ফিট নিচু হওয়ায় ভারী বৃষ্টির কারণে দুই পাশের পাহাড়ের সমস্ত পানি রাস্তা দিয়ে যাওয়ায় রাস্তা ভেঙে গেছে। গ্রামবাসীর প্রাণের দাবী রাস্তার সাথে ড্রেন এবং ব্রিজের দুই পাশে গাইড ওয়াল নির্মাণ করে এলাকাবাসীর নিরাপদ যাতায়াত উপযোগী করার জন্য সরকারের কাছে অনুরোধ জানান তাঁরা।

রবিরন তালুকদার ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি মতিউর রহমান বলেন, নিয়ম অনুযায়ী ব্রিজের কাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু গত কিছুদিন টানা বৃষ্টি হওয়ায় পাহাড়ের পানি নেমে ব্রিজের সংযোগ রাস্তা কিছুটা ভেঙে গেছে। তাই স্থানীয়দের চলাচলের সুবিধার্থে পুনরায় কাজ করতে নির্দেশ দেন পিআইও। নতুন করে মাটি ভরাট এবং টেকসই করনের কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতাধীন গ্রামীণ মাটির রাস্তায় কম/বেশী ১৫ মি. দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ (সংশোধিত)শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৫-২৬ অর্থ বছরে মিলন মেম্বার পাড়ায় ১৪ মিটারের একটি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের মাস খানিক পর টানা ভারী বৃষ্টিপাতের কারণে এবং পাহাড়ের প্রায় চল্লিশ ফিট নিচু হওয়ায় দুই পাশের বৃষ্টির পানিতে ব্রিজের সংযোগ সড়কগুলো অনেকটা ভেঙে যাওয়ায় স্থানীয়দের চলাচলে অসুবিধা হয়। যার ফলে স্থানীয়দের চলাচলের সুবিধার্থে ঠিকাদারী প্রতিষ্ঠান রবিরন তালুকদারকে তাৎক্ষণিক সংযোগ সড়ক পুনঃ নির্মাণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং পুনঃ নির্মাণ কাজ চলমান রয়েছে। আশা করছি খুব শীগ্রই স্থানীয়দের ব্রিজ ব্যবহারের পরিপূর্ণ উপযোগী করে তুলতে পারবো।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});