শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুরে প্রখর রোদ ও গরমে জনজীবন বিপর্যস্ত

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দপুরে প্রখর রোদ ও গরমে জনজীবন বিপর্যস্ত

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৭:১৯ পিএম   (ভিজিট : ০)

গরমে জনজীবন বিপর্যস্ত

X

গরমে জনজীবন বিপর্যস্ত

তীব্র রোদ ও অসহ্য গরমে নীলফামারীর সৈয়দপুরের জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছেন। শুক্রবার (২ জুলাই) সৈয়দপুরে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেলেও শনিবার (৩ জুলাই) রোদ ও গরমের তীব্রতা বেড়ে গেছে।

রোদ ও গরমের কারণে প্রয়োজন ছাড়া এলাকার মানুষজন ঘরের বাইরে বের হচ্ছেন না। প্রখর রোদ ও তীব্র গরমের কারণে খেটে খাওয়া দিনমজুর মানুষজনসহ রিক্সা, রিক্সাভ্যান ও অটোবাইকের চালকরাও তাদের দৈনন্দিন কাজ করতে পারছেন না। প্রখর রোদ ও গরমের কারণে বাজার-ঘাট জনশূণ্য হয়ে পড়েছে। প্রখর রোদ ও গরম থেকে মুক্তি পেতে মানুষজন ছায়ার খোঁজে গাছ-পালার নিচে বসে আরাম করার পাশাপাশি ফুটপাতের লেবু-পানিসহ বিভিন্ন ফল-মূল্যের সরবত খেতে ভিড় জমাচ্ছেন। 

প্রখার রোদ ও গরমে সবচেয়ে বেশী অসুবিধার সন্মুখীন হচ্ছেন বয়স্ক ও শিশুরা। ইতিমধ্যে এলাকায় জ্বর-সর্দিসহ নানারকম গরমজনিত রোগের উপসর্গ দেখা দিতে শুরু করেছে। 

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের নাম প্রকাশ না করার শর্তে একজন চিকিৎসক জানান, প্রখর রোদ ও গরম এড়িয়ে চলতে হবে। ঘরের বাইরে প্রয়োজন ছাড়া বেরুনোর দরকার নেই। বেশী করে পানি খেতে হবে। ডাবও খাওয়া যেতে পারে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});