মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

প্রীতম-শেহতাজের বিচ্ছেদ খবরের আলোচনায় জনপ্রিয় অভিনেত্রী


অক্টোবর ৬, ২০২৬ ৪:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ছবিটির সঙ্গে বেকি জি, বেনি ব্লাঙ্কো ও সেলেনা গোমেজের গানটিও যুক্ত করেছেন সাফা। নান্দনিক ফ্লোর ল্যাম্প ও প্যানোরামিক আর্টওয়ার্কের আবহে তোলা ছবিটি প্রকাশ্যে আসার পরই তার পোস্টে নানা মন্তব্য করতে থাকেন অনুসারীরা।

সাফার এই পোস্ট ঘিরে আলোচনার অন্যতম কারণ, সমসাময়িক অনেক তারকাই এরই মধ্যে বিয়ে করে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তাদের অনেকের বিয়েতেই উপস্থিত ছিলেন সাফা কবির। এমনকি প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেমের বিয়েতেও দেখা গিয়েছিল তাকে।

দীর্ঘদিনের প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ে করেন প্রীতম ও শেহতাজ। এর আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু।

তবে সম্প্রতি প্রায় এক দশকের সম্পর্কের পর আলাদা পথে হাঁটার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। রোববার (৪ অক্টোবর) রাতে নিজেদের ফেসবুক পোস্টে বিষয়টি জানান তারা। পরে শেহতাজও বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন।

প্রীতম তার পোস্টে জানান, পারস্পরিক বোঝাপড়ায় দশ বছরের পথচলার পর বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, একে অপরের প্রতি তাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।

কেন এমন সিদ্ধান্ত নিতে হলো, সে বিষয়েও কথা বলেছেন প্রীতম। তার মতে, ‘এই সিদ্ধান্তটি হঠাৎ করে নেওয়া নয়। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা করে এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি।’

এদিকে প্রীতম-শেহতাজের বিচ্ছেদের আলোচনার মধ্যেই সাফার এমন নির্ভার ছবি দেখে অনেকে মজা করে নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়েছেন। একজন মন্তব্য করেছেন, ‘সাফা আপু যেন নিজের জনপ্রিয় মিম নিজেই রিক্রিয়েট করে ফেললেন!’ আরেকজন লিখেছেন, ‘আমিও আমার ফ্রেন্ড সার্কেলের সাফা কবির। সবাই বিয়ে করে ফেললেও আমি চিল!’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});