মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ব্যালন ডি’অর থেকে ইয়ামাল ও হ্যারির নাম বাদ দিল এমবাপ্পে


অক্টোবর ৬, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

‘ট্রিবুনা’ ওয়েবসাইটের বরাত দিয়ে গোল ডটকম জানিয়েছে, মুলার তার মাসিক নিউজলেটারে ব্যালন ডি’অরের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন। সেখানে ব্যক্তিগত নৈপুণ্যের পাশাপাশি সৃজনশীলতা, আক্রমণাত্মক দক্ষতা এবং গোল করার ক্ষমতার সমন্বয়ের জন্য ওলিস ও এমবাপ্পেকে এগিয়ে রেখেছেন তিনি।

মুলার লিখেছেন, ‘আমার কাছে এমন দুজন প্রার্থী আছেন, যারা ব্যক্তিগত পারফরম্যান্সে অন্যদের চেয়ে বেশি মুগ্ধ করেছে। তারা হলো মাইকেল ওলিস এবং বিশ্বকাপে তার নিখুঁত সঙ্গী কিলিয়ান এমবাপ্পে।’

৩৭ বছর বয়সী মুলারের মতে, বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতার মতো সব গুণই রয়েছে এই দুই তারকার মধ্যে। গোলের সামনে তাদের কার্যকারিতা, দক্ষতা ও শক্তির পাশাপাশি সহজভাবে কঠিন কাজ করে দেখানোর ক্ষমতাকেও বিশেষভাবে উল্লেখ করেছেন তিনি।

মৌসুমের সাফল্যের বিচারে অবশ্য অলিসে ও এমবাপ্পের গল্প এক নয়। বায়ার্ন মিউনিখের হয়ে অলিসে ঘরোয়া ডাবল জিতেছেন। হ্যারি কেইনের সঙ্গে তিনি বুন্দেসলিগা ও ঘরোয়া কাপের শিরোপা উদ্‌যাপন করেছেন। তবে গোলসংখ্যায় কেইনের ধারেকাছেও যেতে পারেননি তিনি।

অন্যদিকে এমবাপ্পের মৌসুমটি ছিল তুলনামূলকভাবে হতাশার। রিয়াল মাদ্রিদের হয়ে তিনি কোনো বড় শিরোপা জিততে পারেননি। ফ্রান্সও বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নেয়, যেখানে শেষ পর্যন্ত স্পেন চ্যাম্পিয়ন হয়।

তবু ব্যক্তিগত গোলের হিসাবে প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সবচেয়ে এগিয়ে ছিলেন হ্যারি কেইন। ক্লাব ও জাতীয় দলের হয়ে মৌসুম শেষ করেছেন মোট ৭৩ গোল নিয়ে। অন্যদিকে লামিন ইয়ামাল বার্সেলোনার হয়ে লা লিগা এবং স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন।

এত সাফল্য ও পরিসংখ্যান থাকা সত্ত্বেও মুলারের পছন্দে কেইন ও ইয়ামালের জায়গা হয়নি। বরং ব্যক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং আক্রমণে প্রভাব রাখার ক্ষমতার বিচারে ওলিস ও এমবাপ্পেকেই ব্যালন ডি’অরের জন্য সবচেয়ে যোগ্য মনে করছেন জার্মান কিংবদন্তি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});