প্রেক্ষাগৃহে ফিরছে ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ২:০৩ পিএম (ভিজিট : ০)

X
সংগৃহীত ছবি
পরিচালক মেল গিবসনের আলোচিত সিনেমা ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ নতুন করে ফোর-কে রিস্টোরেশন ও ডলবি অ্যাটমস সাউন্ডে আগামী ১০ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
লায়ন্সগেট ও ফ্যাথম এন্টারটেইনমেন্টের উদ্যোগে পুনর্মুক্তি পাওয়া সিনেমাটির সঙ্গে দর্শকদের দেখানো হবে আসন্ন সিক্যুয়েল ‘দ্য রেজারেকশন অব দ্য ক্রাইস্ট : পার্ট ওয়ান’-এর বিশেষ ঝলক।
সিক্যুয়েলটির প্রথম পর্ব ২০২৭ সালের ৬ মে এবং দ্বিতীয় পর্ব ২০২৮ সালের ২৫ মে মুক্তি পাবে। ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘দ্য প্যাশন অব দ্য ক্রাইস্ট’ বিশ্বব্যাপী ৬১ কোটি ডলারের বেশি আয় করেছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।