মঙ্গলবার , ২১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফাইনালের আগে কী ঘটেছিল মেসিদের ড্রেসিংরুমে

ঢাকা ইনফো২৪
জুলাই ২১, ২০২৬ ৯:৪২ অপরাহ্ণ
Link Copied!

ফাইনালের আগে কী ঘটেছিল মেসিদের ড্রেসিংরুমে

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা দলকে ঘিরে নানা আলোচনা চলছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ম্যাচ শুরুর আগে ড্রেসিংরুমে সতীর্থদের উদ্দেশে লিওনেল মেসির দেয়া একটি সংক্ষিপ্ত বক্তব্যের ভিডিও।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মাঠে নামার ঠিক আগে সতীর্থদের উদ্দেশে শান্ত কণ্ঠে কথা বলছেন আর্জেন্টিনা অধিনায়ক। ভিডিওতে মেসিকে বলতে শোনা যায়, ‘সবাই শান্ত হও। আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে।’ এরপর তিনি বলেন, ‘এসো সবকিছু ভুলে যাই। আমরা শুধু খেলি। চলো শুধু খেলায় মন দিই।’

মেসির এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে নানা আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে, ম্যাচের আগে দলের ওপর থাকা বাইরের চাপ ও নানা আলোচনার মধ্যেই সতীর্থদের মনোযোগ ধরে রাখার চেষ্টা করেছিলেন তিনি। তবে মেসি ঠিক কোন বিষয়কে ইঙ্গিত করে ‘সবকিছু ভুলে যাও’ বলেছিলেন, সে বিষয়ে তিনি নিজে কোনো ব্যাখ্যা দেননি।

ফাইনালের আগে আর্জেন্টিনাকে ঘিরে বিভিন্ন আলোচনা ছিল। বিশেষ করে টুর্নামেন্টজুড়ে রেফারিং নিয়ে স্পেন শিবিরের কিছু অভিযোগ সামনে আসে। স্প্যানিশ ডিফেন্ডার এমেরিক লাপোর্তও ম্যাচের আগে কয়েকটি রেফারিং সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছিলেন। তবে মেসির বক্তব্যের সঙ্গে ওই বিতর্কগুলোর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যায় না।

অন্যদিকে, মাঠে নামার আগে ড্রেসিংরুমে শান্ত থাকার আহ্বান জানালেও ম্যাচ শেষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ বাঁশির পর দুই দলের কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার পর বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ফিফা।

টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠেছিল দলটি; যার মধ্যে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ও ছিল। অথচ গত বারের চ্যাম্পিয়নরা স্পেনের বিপক্ষে ফাইনালে যে ফুটবল উপহার দিল, তা চলতি আসরে তাদের অন্যতম বাজে ও হতাশাজনক পারফরম্যান্স।

পুরো ১২০ মিনিটের ম্যাচে প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে একটিও অন-টার্গেট শট নিতে পারেনি আলবিসেলেস্তারা; সম্পূর্ণ নিষ্প্রভ ছিলেন অধিনায়ক লিওনেল মেসি নিজেও।  ম্যাচ শেষ হওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ম্যাচ শুরুর ঠিক আগের একটি ড্রেসিংরুম ভিডিও।

আর যেখানে দেখা যাচ্ছে, কোনো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অনভিপ্রেত ঘটনার পর সতীর্থদের শান্ত করার চেষ্টা করছেন মেসি। ভিডিওতে অধিনায়ককে বলতে শোনা যায়, ‘সবাই শান্ত হও, ভাইয়েরা।

শান্ত থাকো, মাথা ঠান্ডা রাখো। আমরা শুধু খেলা নিয়ে ভাবি, ঠিক আছে? শান্ত থাকো। যা ঘটেছে সব ভুলে যাও, সবকিছু ভুলে যাও। চলো আমরা কেবল খেলায় মনোনিবেশ করি।’  

মাঠে স্পেনের আধিপত্য নিয়ে সন্দেহ না থাকলেও, আর্জেন্টিনা যেভাবে ফাইনালে আত্মসমর্পণ করেছে, তা সমর্থকদের পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। মাঠে একাধিক খেলোয়াড়ের হতাশাগ্রস্ত অভিব্যক্তি, মেসির আকুল বক্তব্য এবং পরবর্তী মাঠের পারফরম্যান্স; সব মিলিয়ে জোর গুঞ্জন ও একাধিক ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দিয়েছে। ফুটবলপ্রেমীদের অনেকের মতে, ম্যাচ শুরু হওয়ার ঠিক আগে ড্রেসিংরুমে অপ্রত্যাশিত কিছু নিশ্চিতভাবেই ঘটেছিল, যার প্রভাব পড়েছে তাদের খেলায়।

বিশ্বকাপের ফাইনাল ট্র্যাজেডি পেছনে ফেলে সোমবার দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। তীব্র শীত ও বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ভক্ত বুয়েনস আইরেসের রাস্তায় নেমে তাদের ভালোবাসার ফুটবলারদের উষ্ণ সংবর্ধনা জানান। চার বছর আগে ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর দেশে যে উন্মাদনা তৈরি হয়েছিল, এবার রানার্সআপ হয়ে ফেরার চিত্রটি ঠিক তেমন না হলেও রাস্তায় নাচ, গান ও আতশবাজির ঝলকানিতে খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সমর্থকরা।  

তবে এই বহরে দলের কাণ্ডারি ও অধিনায়ক লিওনেল মেসি উপস্থিত ছিলেন না। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আগেই নিশ্চিত করেছিল যে দলের সবাই এই বিমানে ফিরবেন না। রানার্সআপ পদক পাওয়ার পরই মেসি সতীর্থ দে পলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মিয়ামিতে ফিরে যান। বিমানবন্দরে জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ও বাকি খেলোয়াড়দের লাল গালিচা সংবর্ধনা এবং সামরিক ব্যান্ডের অভিবাদনের মাধ্যমে অভ্যর্থনা জানানো হয়।  

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});