শনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফিলিং স্টেশনে টোকেন বাণিজ্য ও সিন্ডিকেটের দাপট: বিক্ষুব্ধ কৃষকদের সড়ক অবরোধ

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৮, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ এলাকায় মেসার্স ঝিনাই ফিলিং স্টেশনে পেট্রল ও ডিজেল সরবরাহে নানা অনিয়ম ও সিন্ডিকেট দাপটের অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে (২০০ টাকা) টোকেন নিয়ে আগে তেল পাওয়ার সুযোগ দেওয়াকে কেন্দ্র করে সাধারণ গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে তেল না পেয়ে বিক্ষুব্ধ কৃষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ভলান্টিয়ার সিন্ডিকেট প্রভাব খাটিয়ে দাপুটে ব্যক্তিদের অগ্রাধিকার দিচ্ছে এবং স্বজনপ্রীতির মাধ্যমে সুযোগ করে দিচ্ছে। একই ব্যক্তি একাধিকবার পেট্রল নিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

এছাড়াও মোটরসাইকেল পাহারা দেওয়ার জন্য টাকা নিচ্ছে সেই চক্র। অনিয়মের প্রতিবাদ করলে অপমানের শিকার হতে হচ্ছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয় না। এতে সাধারণ মানুষ নিজেদের জিম্মি মনে করছেন। টোকেন বাণিজ্য ও সিন্ডিকেটের দাপট এবং ফিলিং স্টেশন মালিকপক্ষের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। কৃষকরা তেল না পেয়ে বিক্ষুব্ধ হয়ে সরিষাবাড়ী-দিকপাইত মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় বলে জানা গেছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});