বৃহস্পতিবার , ২৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

ফের অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচ!

ঢাকা ইনফো২৪
জুলাই ২৩, ২০২৬ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

ফের অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচ!

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ০)

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

X

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের রেশ এখনো কাটেনি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে ১–০ ব্যবধানে হারের পর ম্যাচটি পুনরায় আয়োজনের দাবিতে একটি অনলাইন স্বাক্ষর অভিযান ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

অনলাইন আবেদনের মাধ্যমে ফিফার কাছে ফাইনালটি আবার আয়োজনের দাবি জানানো হয়। গিসেলা সানচেজ নামে এক সমর্থকের করা ওই আবেদনে অভিযোগ করা হয়, স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচের ‘বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট’ সিদ্ধান্তগুলো ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আর্জেন্টিনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

আবেদনে বলা হয়, ভিডিওচিত্রে দেখা যায় রেফারির একাধিক সিদ্ধান্ত স্পষ্টভাবে একটি দলকে সুবিধা দিয়েছে, যা ম্যাচের স্বাভাবিক গতিপথ বদলে দিয়েছে। এতে খেলোয়াড়, কোচ এবং বিশেষ করে সমর্থকদের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে।

এ কারণে ফিফার কাছে ঘটনাগুলো ‘গুরুত্ব ও স্বচ্ছতার সঙ্গে’ পর্যালোচনার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ‘পক্ষপাতদুষ্ট রেফারির প্রভাবমুক্ত’ একটি নতুন ফাইনাল আয়োজনের বিষয়টিও বিবেচনার অনুরোধ করা হয়।

‘শুধু আর্জেন্টিনার জন্য নয়, বিশ্ব ফুটবলের ভবিষ্যতের স্বার্থে ন্যায়বিচার’ চাওয়া এই আবেদনে ৬৭ হাজার ৫০০–এর বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়।

তবে পরে বিষয়টি নতুন মোড় নেয়। আর্জেন্টিনার একটি সংবাদমাধ্যম জানায়, পুরো ঘটনাটি আসলে ‘ভুয়া খবর’। তাদের দাবি, এটি কোনো জাতীয় উদ্যোগ বা আনুষ্ঠানিক প্রচারণা ছিল না। বরং একজন ব্যক্তির করা একটি অনলাইন আবেদন সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে এমনভাবে ছড়িয়ে পড়ে, যেন পুরো আর্জেন্টিনাজুড়ে সংগঠিত স্বাক্ষর অভিযান চলছে।

ওই সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে আর্জেন্টিনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা বা জাতীয় উদ্যোগ ছিল না।

অবশ্য এমন ঘটনা এবারই প্রথম নয়। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে ফ্রান্সের হারের পরও ফরাসি সমর্থকেরা একই ধরনের একটি অনলাইন স্বাক্ষর অভিযান শুরু করেছিলেন। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});