রবিবার , ২১ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও ক্ষমতায়নে কাজ করছে ‘উইথ দ্য মাইন্ড’

ঢাকা ইনফো২৪
জুন ২১, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

ফ্রান্স: ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করছে ‘উইথ দ্য মাইন্ড’ অ্যাসোসিয়েশন।

স্বেচ্ছাসেবী এই উদ্যোগটি ২০২৩ সালে কার্যক্রম শুরু করে এবং ২০২৫ সালের ২০ জুলাই আনুষ্ঠানিকভাবে নিবন্ধন লাভ করে। সংগঠনটি বিনামূল্যে অনলাইনভিত্তিক ফরাসি ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে ৪৫০ জনের বেশি নারী প্রাথমিক ও মধ্যম স্তরের ভাষা কোর্স, কথোপকথন চর্চা এবং নিয়মিত অনলাইন অনুশীলনে অংশগ্রহণ করছেন। প্রতি সপ্তাহে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হয় এবং ভাষা দক্ষতা মূল্যায়নের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিও প্রদান করা হয়।

সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ শিক্ষাসেশনে প্রায় ৩০ জন শিক্ষার্থী ফরাসি ভাষা দক্ষতা পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হন।

ভাষা শিক্ষার পাশাপাশি প্রতিষ্ঠানটি উচ্চশিক্ষা বিষয়ক পরামর্শ, কর্মসংস্থান সহায়তা, মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং বিনামূল্যে পরামর্শসেবাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এর মাধ্যমে প্রবাসে বসবাসরত নারীদের সামাজিক অংশগ্রহণ বৃদ্ধি ও ব্যক্তিগত সক্ষমতা উন্নয়নে সহায়তা করা হচ্ছে।

অ্যাসোসিয়েশনের ফেসবুক পেজ থেকে জানা যায়, ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে বসবাসরত আরও বেশি নারীর কাছে এই উদ্যোগ পৌঁছে দিতে সচেতনতা বৃদ্ধি এবং অংশগ্রহণ সম্প্রসারণে তারা কাজ চালিয়ে যাচ্ছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন