সোমবার , ১৩ এপ্রিল ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বরগুনায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

ঢাকা ইনফো২৪
এপ্রিল ১৩, ২০২৬ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মো. রিপন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মো. রিপন বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল এলাকার বাসিন্দা।

সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টা ২০ মিনিটের দিকে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশালগামী সড়কে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদার সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন মো. রিপনকে তল্লাশি করে তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় বরগুনা থানায় মামলা দায়ের করেছেন।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});