মঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে বস্তিতে ডিবির হানা, ৬৬ কেজি গাঁজা উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুন ৯, ২০২৬ ৯:৫১ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন কেডিসি বস্তিতে অভিযান চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে কেডিসি বস্তি এলাকার জনৈক মাদক বিক্রেতা সাইদুল ইসলামকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের আগেই সাইদুল ইসলাম পালিয়ে যায়। পরবর্তীতে তার বাসায় তল্লাশী চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন আরও জানিয়েছেন, সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এসব মাদকদ্রব্য আমদানি করেছিলো। এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক আমদানিকারকদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।