সোমবার , ২৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে রাস্তার অভাবে চিকিৎসা পেতে দেরি, বৃদ্ধের মৃত্যু

ঢাকা ইনফো২৪
মে ২৫, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পশ্চিম জলিরপাড় গ্রামে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় সঠিক সময়ে চিকিৎসা না পেয়ে মোনাই অধিকারী (৬০) নামের এক বৃদ্ধের মারা গেছে বলে অভিযোগ উঠেছে।

রবিবার (২৫ মে) দুপুরে মৃতের স্ত্রী রিনা অধিকারী বলেন, অসুস্থ্য হওয়ার পর তাৎক্ষনিক আমার স্বামীকে চিকিৎসকের কাছে নেওয়া সম্ভব হলে হয়তো তাকে বাঁচানো যেতো। মৃত মোনাই অধিকারীর স্বজন সঞ্জয় হালদার বলেন, রাস্তা না থাকায় একদিন পর বাঁশে নেট বেঁধে অসুস্থ মোনাইকে কাঁধে ঝুলিয়ে বিভিন্ন মানুষের বাড়ির উঠান, জমির আইল, পানবরজ ও ঘেরের পাশ দিয়ে দেড় কিলোমিটার হেঁটে মূল সড়কে পৌঁছাই।

পশ্চিম জলিরপাড় গ্রামের মালা হালদার ও গোলাপী রানী হালদার বলেন, রাস্তার অভাবে আমাদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পরতে হয় বর্ষাকালে। পায়ে হাঁটা যায় না, নৌকাও চলে না। সন্তান সম্ভবা গৃহবধূরা অসুস্থ হয়ে পরলে বেশি ভোগান্তিতে পরতে হয়। তারা আরও বলেন, ভোটের আগে অনেক প্রার্থীরা আমাদের যাতায়াতের জন্য রাস্তা করার প্রতিশ্রুতি দিলেও ভোটের পর আর তাদের দেখা মেলেনা।

এ ব্যাপারে বাকাল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পরিমল হালদার বলেন, বিষয়টি আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার পর তিনি বলেছেন, মাটির কাজের জন্য বরাদ্দ নেই। আমরা স্থানীয়ভাবে মাটির কাজ করলে তিনি ইট সলিংয়ের কাজ করে দেবেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক বলেন, পশ্চিম জলিরপাড় গ্রামের যে রাস্তাটি হওয়ার প্রয়োজন সে জায়গাটি সরেজমিনে পরিদর্শন করে পরবর্তীত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২০ মে দিবাগত রাতে মোনাই অধিকারী গুরুত্বর অসুস্থ হয়ে পরলেও যাতায়াতের সুবিধা না থাকায় ওইরাতে তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। পরেরদিন (২১ মে) সকালে বাঁশ ও জালের সাহায্যে চাঙারি বানিয়ে কাঁধে ঝুলিয়ে দীর্ঘ দেড় কিলোমিটার পথ হেঁটে তাকে মূল সড়কে আনেন স্বজনরা। সেখান থেকে ভ্যানযোগে তাকে (মোনাই অধিকারী) নিয়ে যাওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মোনাই অধিকারীকে ঢাকায় নেওয়া হয়। কিন্তু চিকিৎসায় দেরি হওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এর আগে একই বাড়ির ব্রজেন্দ্রনাথ হালদারের স্ত্রী কুমুদিনী হালদার হৃদরোগে আক্রান্ত হলে তাকেও একইভাবে চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

সূত্রমতে, পশ্চিম জলিরপাড় গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি একটি মাত্র রাস্তার। কিন্তু তাদের সে দাবি আজো পূরণ হয়নি। যেকারণে আগামী স্থানীয় সরকার নির্বাচনের পূর্বে রাস্তা নির্মান না হলে ওই গ্রামের বাসিন্দারা ভোট দেওয়া থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});