সোমবার , ২৫ মে ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

শেরপুরে দ্রুতগতির পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঢাকা ইনফো২৪
মে ২৫, ২০২৬ ৭:৪১ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরে দ্রুতগতির পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় মো. বিল্লাল (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের দুবলাগাড়ী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল বগুড়া জেলার শাজাহানপুর থানার খাদাশ গ্রামের বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার শাজাহানপুর থেকে স্থানীয় একটি কেল্লা মেলায় গিয়েছিলেন বিল্লাল। মেলা শেষে রাতে তিনি দুবলাগাড়ী এলাকায় এসে একটি ভ্যান থেকে নামেন। এরপর মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ রইচ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহটি রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার পরপরই পিকআপটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় সেটিকে আটক করা সম্ভব হয়নি।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন