শনিবার , ১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বর্ণাঢ্য আয়োজনে পাকুন্দিয়ায় ‘ওমর পোল্ট্রি ফিড’ আউটলেটের উদ্বোধন

ঢাকা ইনফো২৪
আগস্ট ১, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বর্ণাঢ্য আয়োজনে পাকুন্দিয়ায় ‘ওমর পোল্ট্রি ফিড’ আউটলেটের উদ্বোধন

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৩:৩৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

‘সময়ের সাথে খামারির পাশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ওমর পোল্ট্রি ফিড ও পোল্ট্রি মেডিসিন-এর নতুন আউটলেট।

শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় পৌর বাজারে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল সংলগ্ন স্থানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আউটলেটটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ওমর পোল্ট্রি ফিডের কর্ণধার ও পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া বাজার বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান দুলাল, কিশোরগঞ্জ জেলা পোল্ট্রি ডিলার সমিতির সভাপতি মনোয়ার হোসেন পলাশ, প্রকৌশলী ফজলুর হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সুজন, সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন স্বপন, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক ও সম্পাদক জাহিদ হাসান মুক্তার, সাংবাদিক আবু হানিফ, আলোকিত পাকুন্দিয়া-এর অ্যাডমিন শাহীন আলমসহ উপজেলার বিভিন্ন এলাকার খামারি, ব্যবসায়ী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নতমানের পোল্ট্রি ফিড ও প্রয়োজনীয় ওষুধ সহজলভ্য হলে খামারিরা আরও লাভজনকভাবে খামার পরিচালনা করতে পারবেন। 

নতুন এই আউটলেট স্থানীয় খামারিদের মানসম্মত পণ্য ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে পোল্ট্রি খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});