শনিবার , ১৩ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশি নারী পর্বতারোহী নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়

ঢাকা ইনফো২৪
জুন ১৩, ২০২৬ ১০:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

এভারেস্ট জয় করা অত্যন্ত দূরহ কাজ। ইস্পাত কঠিন এই কাজটিই বাস্তবে জয় করলেন তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে পর্বতারোহী নুরুননাহার নিম্নি। এই উপলক্ষে গতকাল ১২ জুন ২০২৬ শুক্রবার সকাল ১০:৩০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে পতাকা প্রত্যর্পণ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে নেপালী দূতাবাসের ডেপুটি চীফ অফ মিশন ললিতা সিলওয়াল এবং বিশিষ্ট নারী অধিকার কর্মী শিরীন পারভিন হক সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অভিযানের স্পনসর পূবালী ব্যাংক পিএলসি’র অ্যাসিটেন্ট জেনারেল ম্যানেজার ফারজিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এভারেস্ট বিজয়ী এম এ মুহিত সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন।

পর্বতারোহী নুরুননাহার নিম্নি এভারেস্ট-শিখরে উন্নীত জাতীয় পতাকা প্রত্যর্পণ করেন এবং অভিযানের স্লাইড প্রদর্শন করেন। তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেন কিভাবে এই দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছেন। এবং যখন সর্বোচ্চ চুড়ায় যান তখন তার অনুভূতি ব্যক্ত করেন।

অভিানের নেপাল-তিব্বত সীমান্তে অবস্থিত এভারেস্ট শিখরটি ৮,৮৪৮ মিটার (২৯,০২৯ফুট) উঁচু। পর্বতারোহী নিম্নি ১১ এপ্রিল ২০২৬ নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে ১৪ এপ্রিল নেপালের লুকলা থেকে ট্রেকিং শুরু করেন এবং প্রায় ৭৫ কিমি হেঁটে ২২ এপ্রিল ২০২৬ তারিখে বেস-ক্যাম্পেমে লবুজে ইস্ট (২০,০৭৫ফুট) আরোহণ করেন। তিনি ৬ মে ২০২৬ তারিখে ভয়ংকর খুম্বু আইস-ফল অতিক্রম করে ক্যাম্প-১ (১৯,৬০০ফুট) ও ৭ মে ক্যাম্প-২ (২১,০০০ ফুট) পৌঁছান এবং ৯ মে আবার বেস-ক্যাম্পে নেমে আসেন। নিম্নি ১৭ মে চূড়ান্ত আরোহণের জন্য বেস-ক্যাম্প ছাড়েন এবং ক্যাম্প-১ ও ২ অতিক্রম করে ২১ মে ক্যাম্প-৩ (২৩,৯৫০ফুট) পৌঁছান। ২২ মে ক্যাম্প ৪-এর উদ্দেশে যাত্রা করেও বিরূপ আবহাওয়ার কারণে ক্যাম্প ২-এ নেমে আসতে বাধ্য হন। ২৫ মে ক্যাম্প-২ থেকে আবার চূড়ান্ত আরোহণ শুরু করে ক্যাম্প-৩ এবং ২৬ মে ক্যাম্প-৪ (২৫,৯০০ফুট) পৌঁছান। সেদিন সন্ধ্যা ৬:৩০টায় নুরুননাহার নিম্নি গাইড দাওয়া শেরপা ও লাকপা শেরপাকে সাথে নিয়ে চূড়ার উদ্দেশ্যে আরোহণ শুরু করেন এবং বিপজ্জনক হিলারি স্টেপ পার হয়ে ২৭ মে ২০২৬ তারিখ নেপাল সময় ভোর ৫:২৪টায় এভারেস্ট শীর্ষে আরোহণ করেন।

তিনি ইতিপূর্বে ভারতে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ নিয়েছেন এবং একটি করে ৬ হাজার ও ৭ হাজার মিটার পর্বত আরোহণ করেছেন। এভারেস্ট অভিযানটি পরিকল্পনা করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব এবং স্পনসর করেছে পূবালী ব্যাংক পিএলসি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।