শনিবার , ১০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাংলাদেশি হাফেজ হিরার বিশ্বজয়


অক্টোবর ১০, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তার এই অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও উজ্জ্বল হয়েছে। হিরা ঢাকার মিরপুরে অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার শিক্ষার্থী।

শনিবার (১০ অক্টোবর) কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ সময় হাফেজ ইহতেশামুল হক হিরার হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।

এর আগে ৬ অক্টোবর প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আয়োজকদের তথ্য অনুযায়ী, বিভিন্ন ধাপের বাছাই শেষে তিলাওয়াত ও হিফজ বিভাগে ৩৮টি দেশের মোট ৫০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ হিরাকে ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, পাঁচ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ বা পর্যটন প্যাকেজ এবং তিন হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার দেওয়া হয়। বাংলাদেশি মুদ্রায় নগদ অর্থের পরিমাণ প্রায় ১১ লাখ টাকা।

বিজয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে হাফেজ ইহতেশামুল হক হিরা তার শিক্ষক, পিতা-মাতা ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ভবিষ্যৎ জীবনে সফলতা অর্জনের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

হিরার এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন তার শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। তিনি বলেন, হাফেজ ইহতেশামুল হক হিরার এই জয় শুধু মাদরাসার নয়, পুরো বাংলাদেশের সম্মান ও গৌরবের বিষয়। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে যোগ্য আলেম, মানবিক মানুষ ও দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।

মালয়েশিয়ায় বাংলাদেশের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

এবারের প্রতিযোগিতায় পুরুষদের তিলাওয়াত বিভাগে ইন্দোনেশিয়ার মুহাম্মদ ফাউজি রিদওয়ান, নারীদের তিলাওয়াত বিভাগে মালয়েশিয়ার নুর শাকুরা এবং নারীদের হিফজ বিভাগে নাইজারের চাফাতু ইসুফু প্রথম স্থান অর্জন করেন।

১৯৬১ সালে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টুংকু আবদুল রহমানের উদ্যোগে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার যাত্রা শুরু হয়। সময়ের সঙ্গে এটি আন্তর্জাতিক পর্যায়ে কোরআন তিলাওয়াত ও হিফজচর্চার অন্যতম পরিচিত আয়োজন হয়ে উঠেছে।

এর আগেও বাংলাদেশের একাধিক হাফেজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন। তাদের মধ্যে রয়েছেন মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরীম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা'দ নুর। তাদের সাফল্যের ধারাবাহিকতায় এবার হাফেজ ইহতেশামুল হক হিরার অর্জন বাংলাদেশের কোরআন শিক্ষার অঙ্গনে নতুন আনন্দ যোগ করেছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});