বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ধবলধোলাই ৮ উইকেটে হেরে


অক্টোবর ১৫, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ নারী ক্রিকেট দল হারের বৃত্তেই বন্দি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ১৭২ রানে অলআউট হয়ে স্বাগতিকদের কাছে ৮ উইকেটের ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। সেইসঙ্গে তিন ম্যাচের সিরিজে ধবলধোলাই হলো বাংলাদেশের মেয়েরা।

ব্রিসবেনে আজ বুধবার প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১৮ রানের মধ্যে ফিরে যান প্রথম তিন ব্যাটার। এরপর শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অর্ধশতকে কোনোমতে দেড়শ পেরোয় দলের সংগ্রহ। শারমিন ৯৩ বলে ৫০ রান করেন। স্বর্ণার ব্যাট থেকে আসে ৭১ বলে ৫৪ রান। ওয়ানডেতে এটি তার প্রথম অর্ধশতক।

তবে দুজনের লড়াইও বাংলাদেশকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি। শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৪৯.৫ ওভারে ১৭২ রানে গুটিয়ে যায় দল। অস্ট্রেলিয়ার হয়ে মেগান স্কট ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট। অ্যানাবেল সাদারল্যান্ডের শিকার ২ উইকেট।

জবাবে ১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই উইকেট হারালেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি অস্ট্রেলিয়ার।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});