বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হ*ত্যার অভিযোগ


অক্টোবর ১৫, ২০২৬ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী সদর উপজেলায় প্রতিবন্ধী যুবক মো. কবির হোসেনকে (৩৫) চোর সন্দেহে বেঁধে নির্যাতনের পর হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় নিহতের মরদেহ সামনে রেখে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের পাশাপাশি উসকানিদাতাদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বুধবার (১৪ অক্টোবর) বাদ আছর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মঙ্গলবার বিকেলে ইসলামগঞ্জ বাজার এলাকায় কবিরকে চোর সন্দেহে প্রকাশ্যে বেঁধে মারধর করা হয়। পরে সন্ধ্যায় পাশের নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাদের অভিযোগ, কবির চুরির সঙ্গে জড়িত থাকলে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া যেত অথবা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু তা না করে তাকে প্রকাশ্যে বেঁধে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের সময় জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয় এবং তাকে ‘দুর্ধর্ষ চোর’ বলে আখ্যা দেওয়া হয়।

ঘটনার পর যৌথ বাহিনীর অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বিক্ষোভকারীদের অভিযোগ, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিরা এবং উসকানিদাতারা এখনো গ্রেপ্তার হননি।

মানববন্ধন থেকে ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িত প্রত্যেককে শনাক্ত, দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে অপরাধের অভিযোগ উঠলেও আইন নিজের হাতে তুলে না নিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তারা।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});