বাংলাদেশ পেল আরও ১২ সবুজ কারখানার সনদ

বাংলাদেশ পেল আরও ১২ সবুজ কারখানার সনদ

বাংলাদেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড সনদ পেয়েছে । এ নিয়ে দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে।

এই সংখ্যা বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি। বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের তথ্য অনুযায়ী, নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড সনদ অর্জন করেছে।

নতুন প্লাটিনাম সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে অ্যাডজি ট্রিমস লিমিটেড ৯৭ পয়েন্ট পেয়েছে। এ ছাড়া গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১ পয়েন্ট, প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮, নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬, গাজীপুরের এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ এবং চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট অর্জন করেছে।

অন্যদিকে, চট্টগ্রামের কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট, সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো এলাকার প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড ৮২ পয়েন্ট করে পেয়েছে। প্রতিষ্ঠান তিনটিও প্লাটিনাম সনদ অর্জন করেছে।

নতুন গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালি কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২।

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

সূত্র: Daily Bangladesh · অর্থনীতি