মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাংলাদেশ হারল মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের বিপক্ষেও


সেপ্টেম্বর ২৯, ২০২৬ ২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ফুটবল দল ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নেমেছিল।এক গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধে যাওয়া বাংলাদেশের আর ম্যাচে ফেরা হলো না। ১-০ ব্যবধানেই হারলেন জামাল ভূঁইয়ারা।

এবারের আসরের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নেমে তিন গোলে হেরেছিল থমাস ডুলির শিষ্যরা। এবার হারল এক গোলে। ফলে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে তারা।

সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচের শুরুর একাদশে চারটি পরিবর্তন এনে একাদশে জায়গা করেছিলেন জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, সুকি ও মোরসালিন। অন্যদিকে বাদ পড়েছিলেন সোহেল রানা, ফারহান আলি ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলাম।

ম্যাচের শুরুর দিকে বেশ গোছানো ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে বল নিয়ে একাধিকবার প্রতিপক্ষের গোলপোস্টের দিকে এগিয়ে যান সুকি-রাকিবরা। কিন্তু প্রতিবারই ডি-বক্সের সামনে গিয়ে তালগোল পাকিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। ফলে প্রথমার্ধে বাংলাদেশ কোনো শটই নিতে পারেনি।

অন্যদিকে শুরুতে কিছুটা ধীরগতির ফুটবল খেলে সিঙ্গাপুর। সময়ের সঙ্গে আক্রমণের ধার বাড়ায় তারা। ম্যাচের ৩৬তম মিনিটে মাঠের বামদিক থেকে আক্রমণে আসে সিঙ্গাপুর। তার ক্রসে আসা বল নিয়ন্ত্রণে নিয়ে শট মারেন স্টেয়ার্ট, বল জড়ায় জালে। নিরব দর্শকের মতো দেখা ছাড়া কিছুই করার ছিল না বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের।

বিরতি থেকে ফিরে এসে ম্যাচ সমতায় ফেরানোর তীব্র চেষ্টা চালিয়ে যায় বাংলাদেশ। তবে সিঙ্গাপুরের রক্ষণভাগের কাছে প্রতিবারই নত স্বীকার করতে হয় জামালদের। অবশেষে এক গোলে পিছিয়ে থেকেই ম্যাচ শেষ করল বাংলাদেশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});