শুক্রবার , ১০ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে বাস খাদে পড়ে আহত ৭

ঢাকা ইনফো২৪
জুলাই ১০, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ৮:১৯ পিএম   (ভিজিট : ০)

বাউফলে বাস খাদে

X

বাউফলে বাস খাদে

পটুয়াখালীর বাউফল উপজেলার গোসিংগা এলাকায় ঢাকা-দশমিনা মহাসড়কে চলাচলকারী দশমিনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। 

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন মাসুদ (৩৮), সোলেমান (৬), ইরা রানী মজুমদার (৫২), ইব্রাহিম (১৮), দীপালী (৪০), সালমা বেগম (৩০) ও স্মৃতি রানী (২০)।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মামুনুর রশীদ জানান, দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী কয়েকজনকে উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তবে স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি বা চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।

খবর পেয়ে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালেহ আহমেদ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});