মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময়

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময়

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৯:৩২ পিএম   (ভিজিট : ০)

মতবিনিময় সভা

X

মতবিনিময় সভা

বরিশালের বাকেরগঞ্জে উপজেলায় অবস্থিত মসজিদ সমূহের সন্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সন্মানিত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা প্রদান প্রসঙ্গে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান এ মতবিনিময় সভা করেন। 

মঙ্গলবার বিকেল ৪ টায় উপজেলা অডিটরিয়ামে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে বাকেরগঞ্জ পৌরসভা ও উপজেলা ১৪টি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা অংশ নেন।

উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান। 

উপজেলা বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নুর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা  রুহুল আমিন জোমাদ্দার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছির হাওলাদার ,কবাই বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান রুবেল প্রমূখ। ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক নেতৃবৃন্দ,

মতবিনিময় সভায় প্রধান অতিথি আবুল হোসেন খান এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইমাম মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানিত করার বিষয় অনেক ভাবেন। তাদের পরিবার পরিজনের কথা চিন্তা করেই সরকার থেকে বেতন দেয়ার ঘোষণা দিয়েছেন। সেজন্যই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সন্মানিত ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভায় তিনি আরো বলেন, সমাজে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের ভূমিকা অপরিসীম। সমাজের বিশৃঙ্খলা রোধে তারা জনসাধারণকে সচেতন করতে ব্যাপক দায়িত্ব পালন করতে পারেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});