সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে প্রতিমন্ত্রী


সেপ্টেম্বর ১৪, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় সভা করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও নাটোর-১ আসনের(লালপুর-বাগাতিপাড়া) সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

এ সময় তিনি হাসপাতালে ভর্তিকৃত রোগীদের সঙ্গে তাদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে রোগীদের চিকিৎসা, ওষুধ সরবরাহ, চিকিৎসক ও নার্সদের সেবার মান এবং হাসপাতালের বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যাপারেও খোঁজ নেন প্রতিমন্ত্রী। পরে রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সুযোগ-সুবিধা নিয়ে কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কিনা তা জানারও চেষ্টা করেন তিনি।

সোমবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে হাসপাতালের স্বাস্থ্যগাথা হল রুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল আরো জানান, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার উপজেলা পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হকের মাধ্যমে ইতিমধ্যে হাসপাতালের সমস্যা ও সম্ভাবনার নোটগুলো পেয়েছি, যে সমস্যা গুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমে সমাধানের চেষ্টা করবো।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান পিয়া,উপজেলা কৃষি অফিসার ড ভবসিন্ধু রায়,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজওয়ানুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান, মৎস্য অফিসার মাহমুদ হাসান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});