দীর্ঘ সময় ধরে ব্যবহারের জন্য ‘হেলিও ৬৫’ মডেলের নতুন স্মার্টফোন এনেছে হেলিও। ২১ হাজার ৯৯৯ টাকার এই স্মার্টফোনটিতে রয়েছে ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ারের ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং, ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। এর পাশাপাশি ১৬ গিগাবাইট পর্যন্ত র্যাম, ১২৮ গিগাবাইট ইউএমসিপি টাইপ স্টোরেজ, এনএফসি ও আইপি৬৪-এর মতো সুবিধাও রয়েছে ফোনটিতে।

স্মার্টফোনটিতে আছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও ৯০ শতাংশ এবং ডিসপ্লে প্রটেকশন হিসেবে আছে আয়রন গার্ড প্রটেকশন। এ ছাড়া স্মুথ স্ক্রোলিং ও গেমিংয়ের জন্য রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। কড়া রোদেও যাতে ডিসপ্লেতে কনটেন্ট দেখতে সমস্যা না হয়, সে জন্য রয়েছে ৮০০ নিটস হাই ব্রাইটনেস মোড।
ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ এর ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার-আওয়ার ব্যাটারি। এর সঙ্গে আছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। ৩৩ ওয়াটের চার্জার ব্যবহার করে ফোনটির ব্যাটারি পুরোপুরি চার্জ হতে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট সময় লাগে। ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমেও চার্জ দেওয়া যায়। পাশাপাশি ১০ ওয়াট রিভার্স ওয়্যারড চার্জিং সুবিধা থাকায় প্রয়োজনের সময় ফোনটি ব্যবহার করে অন্য যন্ত্রও চার্জ দেওয়া সম্ভব।

ছবি ও ভিডিও ধারণের জন্য ফোনটির পেছনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস ক্যামেরা। ক্যামেরাটির অ্যাপারচার এফ/১.৮ এবং এতে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন বা ইআইএস সুবিধা রয়েছে। সামনে দেওয়া হয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার এফ/২.০। ফোনটির ক্যামেরাতে মোশন ফটো, ডুয়াল-ভিউ রেকর্ডিং, এআই ইমোজি ও জিআইএফের মতো ফিচার রয়েছে।
হেলিও ৬৫-এ ব্যবহার করা হয়েছে ইউনিসকের টি৭২৫০ চিপসেট। এতে রয়েছে অক্টা-কোর সিপিইউ, যার দুটি কোর ১.৮ গিগাহার্টজ এবং ছয়টি কোর ১.৬ গিগাহার্টজ গতিতে কাজ করে। ফোনটিতে ১৬ গিগাবাইট র্যাম দেওয়া হয়েছে, যার মধ্যে ৮ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল র্যাম রয়েছে। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা থাকলেও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা সর্বোচ্চ ৫১২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যায়।
ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষা দেওয়ার জন্য হেলিও ৬৫-এ রয়েছে আইপি৬৪ রেটিং। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে পান্ডা হাই-স্ট্রেন্থ অ্যালুমিনোসি্লিকেট গ্লাস। ফোনটিতে ফেস আনলকের পাশাপাশি সাইড ফিঙ্গারপ্রিন্ট আনলক সুবিধাও রয়েছে।
কানেক্টিভিটির জন্য রয়েছে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, জিপিএস, এনএফসি এবং ফোরজি নেটওয়ার্ক সুবিধা। ফোনটিতে ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ওটিজি এবং ডুয়াল স্পিকারও রয়েছে। কলের সময় আশপাশের শব্দ কমিয়ে ব্যবহারকারীর কণ্ঠকে স্পষ্ট রাখার জন্য ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন সুবিধা যুক্ত করা হয়েছে।

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলা হেলিও ৬৫ মডেলের ফোনটি অ্যান্ড্রয়েড ১৭ তে হালনাগাদ করা যায়। এর সঙ্গে গেম বুস্টার, ডুয়াল অ্যাপস, অ্যাপ লক, চিলড্রেন স্পেস, মোবাইল গার্ডিয়ান ও সাইড অ্যাপ্লিকেশন বারের মতো বিভিন্ন সুবিধা রয়েছে ফোনটিতে।
হেলিও ৬৫-এর ওজন ২২৫ গ্রাম এবং পুরুত্ব ৯.১ মিলিমিটার। ফোনটি কসমিক নেভি ব্লু, ম্যাগনেটিক অ্যাশ ও সিল্ক গ্রিন—এই তিনটি রঙে পাওয়া যাবে। এ ছাড়া স্মার্টফোনটিতে গ্রামীণফোনের বান্ডেল অফারের পাশপাশি ১৫ মাসের বিক্রয়োত্তর সুবিধাও পাওয়া যাবে।
দীর্ঘস্থায়ী ব্যাটারি, উচ্চ রিফ্রেশ রেটের বড় ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ১৬ গিগাবাইট পর্যন্ত র্যামের সমন্বয়ে ‘হেলিও ৬৫’ মূলত দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহারের পাশাপাশি দৈনন্দিন কাজ, বিনোদন ও ছবি তোলার জন্য একটি ভারসাম্যপূর্ণ অভিজ্ঞতা দেওয়ার দিকে গুরুত্ব দিয়েছে।
সূত্র: প্রথম আলো · তথ্য-প্রযুক্তি





