শুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: অর্থমন্ত্রী

ঢাকা ইনফো২৪
জুন ১২, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপনের একদিন পর এ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে রাজধানীর সচিবালয় এলাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটটি দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য প্রণয়ন করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশের প্রতিটি নাগরিককে বাজেটের আওতায় আনার চেষ্টা করা হয়েছে। তাঁর ভাষায়, “কেউই এই বাজেটের বাইরে নেই। অর্থনীতিকে আরও গণতান্ত্রিক কাঠামোর মধ্যে নিয়ে আসা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে থাকা মানুষদেরও অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।”

বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় প্রস্তাবিত এই বাজেটকে তিনি ‘অন্তর্ভুক্তিমূলক (ইনক্লুসিভ) বাজেট’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গত দেড় দশকে দেশের অর্থনীতি মূলত পৃষ্ঠপোষকতানির্ভর ছিল, যেখানে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও গোষ্ঠী বিশেষ সুবিধা পেয়েছে। বর্তমান সরকার সেই ধারা থেকে বেরিয়ে এসে অর্থনীতিতে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায়।

অর্থমন্ত্রী আরও বলেন, সীমিত সম্পদের মধ্যেও দেশের সব মানুষের স্বার্থ বিবেচনায় রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে, যাতে উন্নয়ন ও অর্থনৈতিক সুযোগের সুফল সমাজের সব স্তরে পৌঁছে দেওয়া সম্ভব হয়।

অর্থমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হলো জবাবদিহি নিশ্চিত করা এবং সরকার সেই নীতিতেই অগ্রসর হচ্ছে।

এদিন বিকাল ৩টা ১০ মিনিটে সংবাদ সম্মেলনে আসেন অর্থমন্ত্রী। তার ডান পাশে বসেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, বাম পাশে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে রয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।